Halloween Costume ideas 2015

সোনারগাঁও দর্পণ

সর্বশেষ পোস্ট
২ অপরাধ অর্থ ও বাণিজ্য আওয়ামী লীগ আড়াইহাজার আদালত আন্তর্জাতিক উত্তরা পূর্ব থানা কাঁচপুর কুমিল্লা খেলাধুলা গজারিয়া গণমাধ্যম গাজীপুর চট্টগ্রাম জাতীয় জামপুর জামায়াত ঢাকা তথ্যপ্রযুক্তি থানা প্রশাসন দাউদকান্দি ধর্ম নরসিংদী নাটক নারায়ণগঞ্জ নির্বাচন নোয়াখালী নোয়াগাও পর্যটন ও পরিবেশ পিরোজপুর পৌরসভা প্রশাসন ফতুল্লা বন্দর বরগুনা বারদী বিএনপি বিনোদন বৈদ্যের বাজার ভারত ভুলতা মুন্সিগঞ্জ মোগরাপাড়া রাজনীতি রাজনীতি. রাজনীতি. বিএনপি রাজনীতি.মোগরাপাড়া রাজশাহী রূপগঞ্জ র‌্যাব র‌্যাব-11 শম্ভুপুরা শিক্ষা শিক্ষা ও সংস্কৃতি শিবির শিল্প ও সংস্কৃতি সন্মান্দি সংস্কৃতি সাদীপুর সাভার সারাদেশ সিদ্ধিরগঞ্জ সিভিল প্রশাসন সিলেট সেনা সোনারগাঁও স্বাস্থ্য কথা হাইওয়ে পুলিশ


সোনারগাঁও দর্পণ :

"চির উন্নত শির" শ্লোগান নিয়ে 'দৈনিক খবরের কাগজ' পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সফলতার সাথে তিন বছর শেষে ৪ বছরে পদার্পন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয়ভাবে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীটি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও রিপোর্টার ক্লাবে সম্পন্ন হয়।

খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইস্ট বেকারের সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে সোনারগাঁওয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দৈনিক খবরের কাগজের পত্রিকার সোনারগাঁও উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।  

বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক, ইষ্ট ফুট কোম্পানি লিঃ নারায়ণগঞ্জ জেলা  ডিপো টি এম এন্টারপ্রাইজ প্রোঃ মাকসুদুল আলম, সোনারগাঁও রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, যুগান্তর পত্রিকার সাংবাদিক আল-আমিন তুষার, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক হাসান মাহমুদ রিপন, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোকাররম মামুন, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, আমাদের কন্ঠের পত্রিকার সাংবাদিক কামরুজ্জামান মিলন, বাংলা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম,  ফরিদ হোসেন, কালবেলা পত্রিকার সাংবাদিক রুবেল মিয়া, দৈনিক আগামীর সময় পত্রিকার বিল্লাল হোসেন, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক ডালিম হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান,  উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুর-এ-ইয়াসিন নোবেল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মনির হোসেন, শাহিন সাকি, আকাশ মিয়া, আরাফাত হোসেন সিফাত, তৌরব হোসেন, হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক খবরের কাগজের পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রসংশা করে পত্রিকাটি আগামীতেও আরও বেগবানের সাথে এগিয়ে যাবে এ প্রত্যাশায় উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



সোনারগাঁও দর্পণ :

অনুষ্ঠিত হয়েছে লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন,  বিপনন, উন্নয়ন এবং "জয়নুল জন্মোৎসব ও লোকজ উৎসব -২০২৭" আয়োজনের লক্ষ্যে অংশীজন সভা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে ফাউন্ডেশনের প্রশাসনিক কার্যালয়ের দোতলায় সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অংশীজন সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল- মামুন,

ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য, কারুশিল্প ডিজাইনার ও বিশেষজ্ঞ চন্দ্র শেখর সাহা, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, সোনারগাঁও টুরিস্ট পুলিশের ইনচার্জ মাহবুব হোসেন।

এছাড়াও ফাউন্ডেশনের কর্মকর্তা, কারুশিল্পী ও কারুশিল্পী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সোনারগাঁও দর্পণ এর সম্পাদক এবং পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক, সোনারগাঁও ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব সংরক্ষণ কমিটির বিভিন্ন সদস্যসহ বিভিন্ন অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভায় আলোচ্যসূচীতে মাসব্যাপী লোকজ উৎসব উদ্বোধনের সম্ভাব্য তারিখ আগামী পহেলা জানুয়ারী নির্ধারণ করা হয়েছে। 

ফাউন্ডেশনের পরিচালক জানান, মাসব্যাপী লোকজ উৎসবের কথা বিবেচনায় রেখে যাদুঘরের ১নং গেইটের সামনে থেকে মহাসড়ক পর্যন্ত সড়কটি সংস্কারের যে কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে তা মেলা শুরুর আগে শেষ করতে ঠিকাদারকে বিশেষ নির্দেশনা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে কাজে নজরদারি বাড়ানো, মুল ফটকের সামনে থেকে অযাচিত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার বিলবোর্ড অপসারণ, মেলায় আসা পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চত করা, ইভটেজার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি, কারুশিল্পীদের নতুন নতুন পণ্য উৎপাদন নিশ্চিতকরণ, উৎসব চলাকালীন অবহেলিত কারুপল্লী নজরে আনতে সাজসজ্জা প্রধান ফটক থেকে কারুপল্লী পর্যন্ত সম্প্রসারণ, দর্শনার্থীদের জন্য কারুল্পীদের হাতে তৈরি পণ্য নিশ্চিত করা, ফাউন্ডেশনের বাহিরে গাড়ি পার্কংয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন চায়না পণ্যের দোকান উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের ঐতিহ্য রক্ষা করি, প্রত্নসম্পদ সংরক্ষণে ঐক্য গড়ি’ স্লোগানে দিনব্যাপী রোড-শো সম্পন্ন হয়েছে। সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এবং ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষে দিনব্যাপী এ রোড শো কার্যক্রম সম্পন্ন হয়। 

শনিবার (১০ অক্টোবর)  আয়োজিত এ কর্মসূচিতে নির্ধারিত সব প্রত্নস্থল পরিদর্শন, লিফলেট বিতরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। 

কর্মসূচিটি পানাম নগরী থেকে যাত্রা শুরু করেন কমিটির সদস্যরা। ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও প্রত্নস্থল পরিদর্শন শেষে পানাম নগরীতে কর্মসূচি শেষ হয়। 

এরআগে, পানাম নগরীতে "রোড শো" এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক, লেখক ও গবেষক ড. আকমল হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী পারভীন সুলতানা। রোড শো'তে অংশ নেন কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব এবং লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন। সদস্যদের মধ্যে অংশ নেন ব্যাংকার ও সংগঠক মতিউর রহমান; লেখক ও সাংবাদিক ফজলে রাব্বী সোহেল; সাংবাদিক ও নাট্য-অভিনেতা মোকাররম মামুন; সাংবাদিক ও সংগঠক গাজী মোবারক; লেখক ও শিক্ষক আসমা আখতারী; লেখক ও সাংবাদিক রোকেয়া আক্তার; লেখক ও সংগঠক শংকর প্রকাশ; লেখক মোফাখখার সাগর; লেখক সেলিম আহমেদ প্রধান; লেখক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংবাদিক মো. বিল্লাল প্রধান। 

পরিদর্শন করা স্থানগুলোর মধ্যে ছিল মহজমপুর শাহী জামে মসজিদ, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, জ্যোতিবসুর স্মৃতিবিজড়িত বাড়ি, কোম্পানি-কা ব্রিজ, প্রাচীন ইসলামিক বিশ্ববিদ্যালয় ও হাদিস চর্চাকেন্দ্র, শরফুদ্দিন আবু তাওয়ামা ও ইব্রাহিম দানিশমান্দের সমাধি এবং সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। এ ছাড়া অংশগ্রহণকারীরা ইউসুফগঞ্জ মসজিদ, ফতেহ শাহ মসজিদ, গোয়ালদি শাহী মসজিদ, শাহ আবদুল হামিদ মসজিদ, পানাম সেতু, নীলকুঠি, ক্রোড়ি বাড়ি, পোদ্দারবাড়ি, বড় সরদারবাড়ি, ছোট সরদারবাড়ি ও পানাম নগরী।

কর্মসূচি চলাকালে প্রত্নসম্পদের গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজন সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ে প্রত্নস্থলের সুরক্ষা এবং সংরক্ষণে নাগরিকদের অংশগ্রহণের বিষয় তুলে ধরা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সোনারগাঁওয়ের প্রত্ননিদর্শনের সঙ্গে স্থানীয় মানুষের পরিচয় বাড়ানো এবং সংরক্ষণের কাজে তাঁদের সম্পৃক্ত করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য। 

গণমাধ্যমে লেখালেখির মাধ্যমে পুরাকীর্তিগুলোর ইতিহাস, বর্তমান অবস্থা ও সংরক্ষণের প্রয়োজন দেশের মানুষের কাছে তুলে ধরতে চান তাঁরা। যথাযথ বিশেষজ্ঞ মূল্যায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ পুরাকীর্তির সংস্কার ও সংরক্ষণে সরকার, সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যকর উদ্যোগের জন্য জনমত গড়ে তোলাও তাঁদের উদ্দেশ্য।


সোনারগাঁও দর্পণ : 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়েনের চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনকে নির্বাচিত করতে একাট্টা হয়েছেন ইউনিয়নের প্রায় সহস্র নারী ভোটার ঐক্যবদ্ধ হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে মোগরাপাড়া ইউনিয়েনের ভিন্নি পাড়া এলাকায় আশরাফ উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান হাইটেক পার্ক আনিরা এন্টারপ্রাইজে গিয়ে এমনটাই দেখা গেছে। 

দুপুর দুইটা থেকে ইউনিয়নের ৭ ও ৮ নাম্বার ওয়ার্ড থেকে দলে দলে বিভিন্ন বয়সের নারী ভোটাররা আসতে শুরু করে। তিনটার দিকে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও নারী ভোটারদের দলে দলে আগমন হয় বিকাল চারটা পর্যন্ত। পরে কামাল মোল্লার সঞ্চালনায় কোরআন তিলোয়াতের মাধ্যমে শুরু হয় নির্বাচনী প্রচারণা।

একে একে স্বইচ্ছায় বক্তব্য রাখেন অনুষ্ঠানে যোগ দেওয়া নারী ভোটারদের মধ্যে কয়েকজন। চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের কাছে তুলে ধরেন  নারী ভোটারদের চাহিদার কথা।

আশরাফ নারী ভোটারদের কথা শ্রবণ করেন এবং সকলের প্রশ্নের উত্তর দেন। পরে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন আগত নারী ভোটারদের কাছে তাকে ভোট দিয়ে বিজয়ী করতে সকল নারী ভোটারদের প্রতি কড়জোরে আহবান জানান। 


সোনারগাঁও দর্পণ :

শেষ হয়েছে পারিবারিক, সামাজিক ও আত্মীক সম্পর্কের উপর নির্মিত নাটক "সম্পর্কের দাম”। গত ২৯ সেপ্টেম্বর ঢাকার অদূরে সাভারের একটি শুটিং হাউজে টানা দুই দিন নাটকটির শুটিং শেষ করেন  পরিচালক 'অনিক খান'। 

তরুণ এ নির্মাতা বলেন, গল্পটি একটি পারিবারিক গল্প। কয়েকটি ঘটনার সমন্বয়ে একটি পরিবারের কাহিনী নিয়ে রচিত। একটি পরিবারের সদস্যরা সমাজে বসবাস করতে সামাজিকতা রক্ষা, প্রতিবন্ধকতা, সামাজিকতা রক্ষার ধরণ, পরিবার ও সমাজের বিভিন্ন ব্যক্তিদের সাথে নানা সম্পর্কের মেলবন্ধন স্থান পেয়েছে গল্পে। লেখক তৈমুর খান হৃদয় গল্পের প্রতিটি চরিত্র এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে, চরিত্রগুলো একে অপরের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। 



জীবন চলার পথে রক্তের সম্পর্কের বাইরেও যে একজন মানুষের ভালোবাসা, দায়িত্ববোধ, ত্যাগ ও মানবিকতায় মানুষের মধ্যে গভীর আত্মীক সম্পর্ক তৈরি হতে পারে, সেই বার্তাই তুলে ধরা হয়েছে ‘সম্পর্কের দাম’ নাটক -এ। 

ফলে নাটকটির নাম " সম্পর্কের দাম" রাখাটা সার্থক হয়েছে বলে আমি মনে করি। এর মাধ্যমে লেখক যে একজন জাত লেখক তার প্রমাণও দিয়েছেন। কারণ, লেখকের বাবা সকলের শ্রদ্ধেয় প্রয়াত লেখক জোসেফ শতাব্দীও ছিলেন দেশের চলচ্চিত্রাঙ্গনের পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ত্ব।

রায়হান নবীর প্রযোজনায় এবং ওমর শরিফ খান সাইকীর সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায়,"নাট্যপাড়া মিডিয়া" নিবেদিত "সম্পর্কের দাম" নাটকটিতে  বিভিন্ন চরিত্রে কাজ করেছেন, রকি খান, রেবেকা খান, শিশির সর্দার, বাঁধন, মোকাররম মামুন, সাদিয়া তৃষা, আফসানা জুই এবং মোহাম্মদ বখতিয়ার খানসহ আরও অনেকে।

ইউটিউব চ্যানেল "নাট্যপাড়া মিডিয়া" তে খুব অল্প সময়ের মধ্যে নাটকটি দেখা যাবে। 




সোনারগাঁও দর্পণ :

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের ছোট ভাই ও সানজিদ হাসনাতকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট অর্জুন্দী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সানজিদ হাসনাতকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে কোন অভিযোগে বা কোন মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে কি-না তা জানায়নি পুলিশ।

তবে, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সানজিদের আটকের বিষয়ে বলেন, সোনারগাঁও থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সানজিদ হাসনাতের সম্পৃক্ততা পাওয়া গেছে। সেই মামলায় তাকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানাগেছে, আটককৃত সানজিদ হাসনাত নারায়ণগঞ্জ -৩ আসনের একাধিকবারের নির্বাচিত সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের ছোট ভাই হলেও তাকে কখনও তার ভাইয়ের সাথে রাজনৈতিক মাঠে দেখা যায়নি বা উপজেলা আওয়ামী লীগের কোন সদস্য পদেও নেই। এছাড়া তার ভাই সাবেক এমপি কায়সার হাসনাত বা তাদের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের প্রভাব দেখিয়ে কোন অনৈতিক কাজও করেনি। ফলে সানজিদকে বিনা কারনে ও অভিযোগে আটক করায় স্থানীয়ভাবে ও রাজনৈতিক অঙ্গনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠার পাশাপাশি একধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে।

সানজিদ হাসনাতকে বিনা কারনে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের ১ নং নির্বাহী সদস্য এবং সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামসহ অনেকে।


সোনারগাঁও দর্পণ :

কাজ শেষ হওয়ার আগেই দেবে গেছে ৩ হাজার ৭৮৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা- বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণাধীন পাকুন্দা সিংলাব এলাকার সড়ক। নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এ অবস্থা বলে ধারণা স্থানীয়দের। 

শনিবার (৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কটির পূর্ব পাশে এক চতুর্থাংশ এলাকা জুড়ে আন্ডারপাসের নিচে এবং পাশে ফাটল দেখতে পান স্থানীয়রা। 

সড়কটির বিভিন্ন জায়গার কোথাও লম্বালম্বি কোথাও আবার আড়াআড়িভাবে ফাটলের সৃষ্টি হওয়ার পাশাপাশি সড়কের ওভারপাসের উপরের আস্তর খসে নিচে পরেছে। যা জনগণ ও যানবাহনের জন্য মারাত্মক বিপদজনক হয়ে উঠেছে। 

এমতাবস্থায় দেশের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ মহাসড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই এমন বেহাল দশা হওয়ায় সড়কটিতে ব্যবহার করা নির্মাণ সামগ্রীর মান নিয়ে প্রশ্ন উঠেছে। 

স্থানীয়রা বলছেন, গুরুত্বপূর্ণ এ সড়কটির এহেন পরিস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষ ঘটনাস্থল দ্রুত পরিদর্শন করার পাশাপাশি সড়কটিতে ব্যবহার করা নির্মাণ সামগ্রীর মান যাচাই-বাছাই করা সময়ের দাবি। 

তাদের ধারণা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় সড়ক ধ্বসে যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। 

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি ভোগড়া–পূর্বাচল–দেবগ্রাম–ভুলতা–মদনপুর পর্যন্ত ৪৮ কিমি দৈর্ঘ্যের হলেও বর্তমানে প্রথম অংশে মাত্র ১৮ কিলোমিটার যান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। বাকি অংশ নির্মাণাধীন। 

প্রকল্পের পাকুন্দা–সিংলাব এলাকাসহ পুরো করিডোরের নির্মাণকাজের মূল দায়িত্বে রয়েছে “Dhaka Bypass Expressway Development Company Ltd. ঠিকাদারি প্রতিষ্ঠানটি PPP পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এছাড়া শতকরা ৬০ ভাগ অংশীদার হিসাবে চীনের প্রতিষ্ঠান EPC ও Sichuan Road and Bridge (Group) Corporation Ltd, ৩০ ভাগ অংশীদারের ভিত্তিতে বাংলাদেশের প্রতিষ্ঠান Shamim Enterprise (Pvt.) Ltd এবং ১০ ভাগ অংশীদার হয়ে বাংলাদেশের আরেক প্রতিষ্ঠান UDC Construction Ltd কাজ করছে। যদিও সাব কন্ট্রাক্টর হিসাবে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মীদেরও এ কাজে সংশ্লিষ্টতার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।



MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget